ঢাকা | বঙ্গাব্দ

চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 71
চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন : দৈনিক নেত্রপ্রকাশ
ad728
নেত্রকোনা প্রতিনিধি 
  

আজ ১৭ জুলাই শুক্রবার বিকাল. ৩.৩০ মিনিটে ৫ নং চিরাম বিট,বারহাট্টা থানা,নেত্রকোনা এর উদ্যোগে চিরাম ইউনিয়ন পরিষদে "চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করনীয়" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব চম্পক দাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব আশিক আহমেদ কমল।এছাড়াও উক্ত আলোচনা সভায় চিরাম বিটের বিট অফিসার এস আই মেহেদী হাসান সহ চিরাম ইউনিয়ন বিএনপি'এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ তার স্বাগত বক্তব্যে চিরাম ইউনিয়নের মোট ২৯ টি গ্রামের মধ্যে ০৮টি গ্রামে ২৯ জন মাদক ব্যবসায়ীর নাম প্রকাশ করেন এবং অবশিষ্ট ২১টি গ্রাম কোন মাদক ব্যবসায়ী পাওয়া যায় না মর্মে অভিমত ব্যক্ত করেন । প্রাপ্ত তথ্য মতে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সকল শ্রেণীর পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতার আহবান জানান ।উক্ত সভায় বক্তারা তাদের বক্তব্যে প্রকাশিত তালিকায় তাদের নিজ আত্মীয়-স্বজনের নাম আছে উল্লেখ করে মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।উক্ত আলোচনায় ওসি বারহাট্টা থানা,বারহাট্টা উপজেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সচেতন থাকার বিনীত অনুরোধ জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক নেত্রপ্রকাশ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল

কলমাকান্দায় শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করল